সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ত্রিশাল উপজেলার বাঘাদাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার বেপারী, তার দুই ছেলে আলমগীর মিয়া ও রনি এবং ভাই আশিকুর রহমান আশিক। দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে বর্তমানে তিনজনই পলাতক রয়েছেন। মামলার বাকি ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ২০১১ সালের ২৮ মে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আব্দুস সালাম বেপারীর ছেলে সোহেলের ওপর আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মারাত্মক হামলা চালায়। হামলায় গুরুতর আহত সোহেল পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত সোহেলের বাবা আব্দুস সালাম বেপারী বাদী হয়ে ২০১১ সালের ২ জুন ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০