সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে পরপর দুর্ঘটনা: নিহত ১, আহত ১

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এক আরোহী নিহত হন এবং পরে দুটি বাসের সংঘর্ষে এক যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ষোলঘর ভূইচিত্র এলাকায় ঘটে যাওয়া প্রথম দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. আসলাম হোসেন (৪০)। তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা ছিলেন। উদ্ধারকারীরা তার পকেট থেকে নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

প্রথম দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই সেখানে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত এলাকাটি দেখার জন্য ঢাকাগামী 'লিটন ট্রাভেলস' পরিবহনের চালক বাসের গতি কমালে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির 'আব্দুল্লাহ পরিবহন' নামের অপর একটি যাত্রীবাহী বাস।

শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আহত যাত্রী মো. নজরুল ইসলামকে (৪৭) উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০