সর্বশেষ

জাতীয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি: নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবারও সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে।

তিনি জানান, থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থাও বিষয়টি তদন্ত করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি পরিচয় থেকে ই-মেইলটি পাঠানো হয়। এতে মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

ই-মেইল পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য ই-মেইলটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, তারা এ ধরনের একটি অজ্ঞাত ই-মেইল পেয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিষয়টি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও পাওয়া যাচ্ছে।

বক্তব্যে আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০