সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষের বাড়ি সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সংঘর্ষের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০