সর্বশেষ

সারাদেশ

পাবনায় ‘বিশ্ব বসতি দিবস’ পালিত: টেকসই নগরায়ণে সমন্বিত উদ্যোগের তাগিদ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব বসতি দিবস’ পালিত হয়েছে। “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে টেকসই নগরায়ণ ও সকলের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাখাওয়াত হোসেন। এছাড়া পাবনা জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা মেটাতে পরিকল্পিত নগরায়ণ অত্যন্ত জরুরি। একটি টেকসই সমাজ গঠনে সকলের জন্য পরিবেশবান্ধব ও নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, কেবল সরকারি উদ্যোগেই নয়, বেসরকারি পর্যায়েও পরিকল্পিত নগর পরিকল্পনায় এগিয়ে আসতে হবে। পরিবেশ ও নাগরিক অধিকার রক্ষা করে নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নে সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে তারা মনে করেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০