সর্বশেষ

সারাদেশ

রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম, জোরদার নিরাপত্তা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের নতুন চালান সফলভাবে পৌঁছেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার দুপুরে সেনাবাহিনীর বিশেষ প্রহরায় জ্বালানি বহনকারী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এই জ্বালানি আসার ফলে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

শনিবার দুপুর ১২টা ২১ মিনিটে নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে তিনটি লরির একটি বিশেষ বহর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ে এই ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম প্রকল্প এলাকায় আনা হয়। এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ান বিশেষজ্ঞ ও দেশীয় শ্রমিক-কর্মকর্তারা এই বিশেষ বহরকে স্বাগত জানান।

এর আগে, শুক্রবার রাতে রাশিয়ার বিশেষ বিমানে ইউরেনিয়ামের এই চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা নিয়মমাফিক চালানটি বুঝে নেন। এরপর শনিবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা থেকে কঠোর সুরক্ষায় সড়কপথে রওনা দেয় ইউরেনিয়ামবাহী লরিগুলো। যাতায়াতের সময় মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে পৌঁছাবে। ইতিমধ্যে প্রথম ইউনিটের জন্য ২০২৩ সালে আনা জ্বালানি চলতি বছরের মে মাসে মূল চুল্লিতে সফলভাবে স্থাপন করা হয়েছে।

পাশাপাশি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার অপারেটেড রিলিফ ভালভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্প থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০