সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দুঃস্থদের বস্ত্র বিতরণ আব্দুল আলী-নুরুন্নাহার ফাউন্ডেশনের

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতকালীন সহায়তার অংশ হিসেবে বস্ত্র বিতরণ করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান আব্দুল আলী-নুরুন্নাহার ফাউন্ডেশন। বুধবার বিকেলে স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঠাকুরগাঁওয়ের প্রখ্যাত সমাজসেবক ও স্বনামধন্য আইনজীবী মরহুম অ্যাডভোকেট আব্দুল আলী এবং তাঁর সহধর্মিনী মরহুমা নূরুন্নাহারের স্মরণে গঠিত এই ফাউন্ডেশনটি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। তাঁদের কনিষ্ঠ পুত্র এবং আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফিরোজ হাসান (সোহাগ) এই মানবিক উদ্যোগের সূচনা করেন।

রুহিয়া উপজেলার আখানগর দক্ষিণ ধনীপাড়া এলাকায় নির্মাণাধীন বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র তুলে দেওয়া হয়। ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ হাসান প্রবাসে থেকেও এলাকার মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কেবল বস্ত্র বিতরণই নয়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, অসহায় প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণেও এই সংস্থাটি সক্রিয় ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ ধনীপাড়া বায়তুল নুর জামে মসজিদের দোতলা ভবন নির্মাণেও আর্থিক সহায়তা দিচ্ছে তারা।

এই মহতী উদ্যোগে আলহাজ্ব রাজিয়া হাসান, রাশেদ হাসান ও রাহাত হাসান সার্বিক সহযোগিতা প্রদান করছেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থপতি মোঃ সানাহউল্লাহ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোসাদ্দেক হোসেন মুকুল, স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০