সর্বশেষ

সারাদেশ

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই, ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই: ভূমিমন্ত্রী মিনু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের বিরুদ্ধে চক্রান্তকারী ও দিল্লির ইশারায় যারা কাজ করছে, বাংলায় তাদের ঠাঁই হবে না। শনিবার রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী বিগত তত্ত্বাবধায়ক সরকারের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী দায়িত্বশীলরা ফ্যাসিস্ট সরকারের শক্তির কাছে আত্মসমর্পণ করে দেশের অভ্যন্তরীণ ক্ষতিসাধন করেছে।

মন্ত্রী তাঁর বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে ১৯৯৬ সালের মতোই নতুন করে চক্রান্তের জাল বোনা হচ্ছে। যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। আলেম-ওলামাদের বিভক্ত করার নেপথ্যে থাকা ঐতিহাসিক চক্রান্তের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

আসন্ন স্থানীয় সরকার ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দলের হাইকমান্ডের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে ধানের শীষের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে মাঠে কাজ করার নির্দেশ দেন তিনি। শহীদ জিয়া ও বেগম জিয়ার জনপ্রিয়তার ওপর ভিত্তি করে আগামীতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরের দুঃশাসন ও নির্যাতনকে ভুলে যাওয়া যাবে না। দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০