সর্বশেষ

সারাদেশ

নদী দূষণরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে: খায়রুল কবির

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নদী দূষণ রোধে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। একই সঙ্গে নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সব শিল্পকারখানায় ইটিপি প্লান্ট স্থাপন দ্রুত নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

শনিবার দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খায়রুল কবির খোকন এসব কথা বলেন। তিনি বলেন, অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক এখনো তাদের বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি প্লান্ট স্থাপন করেননি। পরিবেশ রক্ষায় এসব প্রতিষ্ঠানকে দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে।

নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) এবং নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩২ জন। চারটি জোনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্য থেকে ১৫ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০