সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে ও রোগীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এমপি বুলবুল।

হাসপাতাল পরিদর্শনকালে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। রোগীদের স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের সেবার মান সম্পর্কেও অবগত হন তিনি।

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিশ্চিত করার বিষয়ে জোর দেন সংসদ সদস্য। চিকিৎসাসেবার মান বাড়াতে ও যেকোনো ধরনের সংকট দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করেন তিনি।

এ সময় হাসপাতালে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের হয়রানি রোধে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদারে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের ব্যাপারেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিদর্শন শেষে এমপি বুলবুল হাসপাতাল কর্তৃপক্ষকে সাধারণ মানুষের জন্য আরও বেশি যত্নশীল ও সেবাবান্ধব পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। হাসপাতালে আগত কোনো রোগী যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলেন তিনি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০