সর্বশেষ

সারাদেশ

মোংলায় কৃষক দলের ১ নম্বর ওয়ার্ড কর্মী সমাবেশ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ১ নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই সমাবেশ শেষে ওয়ার্ড কৃষক দলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সিরাজুল ইসলামকে সভাপতি এবং মাহাবুব ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা পৌর কৃষক দলের সভাপতি মো. সোহাগ চৌধুরী। সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, কৃষকদের কল্যাণে তিনি অল্প সময়ে স্বল্প জায়গায় ধান উৎপাদন বৃদ্ধি এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।

বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. ইকবাল মুনশি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন, সাবেক পৌর তাঁতী দলের সদস্য সচিব মনির হোসেন, মোংলা পৌর মৎস্যজীবী দলের সভাপতি মইনুল ইসলামসহ পৌর ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ কৃষকেরা।

সমাবেশ শেষে ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিরাজুল ইসলামকে সভাপতি, মাহাবুব ইসলামকে সাধারণ সম্পাদক এবং বেল্লাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সমাবেশটি শেষ হয়।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০