সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত মহারাষ্ট্রে সৈকতে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেআগর সৈকতে বেড়াতে গিয়ে পুনের আট কিশোর শিক্ষার্থী ডুবে মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতদের সবার বয়স ১৬ বছর।

পুলিশ জানিয়েছে, নিহত আট কিশোর পুনের আলান্দির ‘উইনার্স অ্যাকাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। তারা পুনে থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরের দিভেআগর সৈকতে বেড়াতে গিয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ২৫ ছেলে, ১৭ মেয়ে ও ছয় শিক্ষকসহ মোট ৪৮ জনের দলটি দিভেআগর সৈকতে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামে। পানির গভীরতা ও স্রোতের বিষয়টি ঠিকভাবে বুঝতে না পারায় তারা স্রোতে ভেসে যায়।

ঘটনা বুঝতে পেরে দিভেআগরের ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুনখে তাঁর দলের সদস্যদের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে ওয়াটার স্পোর্টস দলের সদস্যরা ঝুঁকি নিয়ে সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো নিজেদের হেফাজতে নেয়। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো বোরলি পঞ্চতনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ আলান্দিতে নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করছে।

এদিকে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন। তিনি বলেন, ওই কোচিং সেন্টারকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। স্কুলের শিক্ষা সফরের জন্য শিগগিরই নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করা হবে বলেও জানান তিনি।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০