সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার পৈক্ষারপাড় নয়াকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গজারিয়া উপজেলার পৈক্ষারপাড় নয়াকান্দি এলাকায় অভিযান চালায়।

জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকার সজিব নামের এক ব্যক্তির বসতবাড়ির সামনের সড়কে অভিযান চালায়। এ সময় মো. সবুজকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. সবুজ পৈক্ষারপাড় নয়াকান্দি এলাকার বাসিন্দা। তিনি মৃত শাহজাহানের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০