সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় কোচের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২, বাস আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী কোচের চাপায় সিএনজিচালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক কোচটি যমুনা সেতুর পশ্চিম পাশের গোল চত্বর থেকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার আবু তাহেরের ছেলে সিএনজিচালক মোন্নাফ আলী (৩৫) এবং একই এলাকার বাসুদেব পালের ছেলে চন্দ্রন পাল (৫৫)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে সিএনজি অটোরিকশাটি পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়ার বনগ্রাম ফ্লাইওভারের প্রবেশপথ দিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সি লাইন পরিবহনের একটি যাত্রীবাহী কোচ সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। পরে কোচটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মোন্নাফ আলী ও যাত্রী চন্দ্রন পালের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, দুর্ঘটনার জন্য দায়ী কোচটি আটকে পুলিশ অভিযান চালায়। পরে যমুনা সেতুর পশ্চিম পাশের গোল চত্বর এলাকা থেকে কোচটি আটক করা হয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০