সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় ট্রাক দুর্ঘটনায় চালক-হেলপার আহত, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। উপজেলার বালুয়াকান্দি এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর-ট-১১-৫৫২০ নম্বরের টিনবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে ট্রাকের ভেতরে আটকে থাকা চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. মিন্টু মন্ডল (৪৫)। তিনি ফরিদপুর কোতোয়ালি এলাকার সোহরাব হোসেনের ছেলে। অপরজন ট্রাকের হেলপার মো. ফয়সাল (২৫), তিনি একই এলাকার মো. আকতার হোসেনের ছেলে।

পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি চট্টগ্রাম থেকে টিনবোঝাই করে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথে বালুয়াকান্দি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

এদিকে যেকোনো অগ্নিদুর্ঘটনায় জরুরি সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০