সর্বশেষ

জাতীয়

২৫ দিনের জন্য বন্ধ আদানির ৮শ' মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মধ্যরাত থেকেই ২৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। তবে বিদ্যুৎকেন্দ্রটির অপর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকবে।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পূর্বপরিকল্পিতভাবে এ কার্যক্রম নেওয়া হয়েছে। আজ মধ্যরাত থেকে শুরু হয়ে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ২৫ দিন ধরে ইউনিটটির বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম (এওএইচ) চলবে।

এ সময়ে ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আদানি পাওয়ার আরও জানায়, পরিকল্পিত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে।

তবে একটি ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে ওই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০