সর্বশেষ

সারাদেশ

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের সুরক্ষার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ন্যায্য বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এ প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

এতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। র‍্যালিতে আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দীন আহমেদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় এনে দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান জানানো হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০