সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক উদ্দিন (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের কেরেলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পুলিশের একটি টহল দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আলীনগর ইউনিয়নের কেরেলপাড়া মসজিদসংলগ্ন জনক কামাল ইলেকট্রনিক্স ওয়ার্কশপের সামনে পাকা সড়কে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে পুলিশ সেখানে অভিযান চালালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে রাখা ৪০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার ওজন ৪ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

গ্রেপ্তার মো. শুক উদ্দিন আলীনগর ইউনিয়নের কেরেলপাড়া গ্রামের মৃত মোস্তার হোসেনের ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০