সর্বশেষ

খেলা

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে জয়ী সদর উপজেলা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী দিনের শ্বাসরুদ্ধকর ম্যাচে নাগেশ্বরী উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা করেছে কুড়িগ্রাম সদর উপজেলা। আজ বিকেলে এই আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ, পুলিশ সুপার ফজলে রাব্বি এবং জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

উদ্বোধনী দিনের ম্যাচে মাঠে নামে কুড়িগ্রাম সদর উপজেলা ফুটবল দল ও নাগেশ্বরী উপজেলা ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরবর্তীতে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে নাগেশ্বরী উপজেলাকে পরাজিত করে মাঠ ছাড়ে কুড়িগ্রাম সদর উপজেলা দল।

আয়োজক কমিটি জানিয়েছে, এবারের টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা এবং কুড়িগ্রাম পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। দীর্ঘদিন পর কুড়িগ্রামে এমন জমজমাট ফুটবল আসরকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের ঢল নামে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০