সারাদেশ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে মাসব্যাপী নানা কর্মসূচি শুরু করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ধামরাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে মাসব্যাপী কর্মসূচি শুরু
রাসেল হোসেন, ধামরাই
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে মাসব্যাপী নানা কর্মসূচি শুরু করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ধামরাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে মাসব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার বিকেলে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।
এ সময় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ক্লান্ত অবস্থায় কিংবা মাদক সেবন করে কোনো চালক যাতে গাড়ি না চালান, সে বিষয়ে সবাইকে সতর্ক ও নজর রাখার আহ্বান জানান।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর