সর্বশেষ

সারাদেশ

মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর পাশে থাকবে জেলা পরিষদ: প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে ৬ লাখ ২৯ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জেলা পরিষদ সর্বদা পাশে থাকবে।

বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুবিধাভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স উল্লেখ করেন, প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট ও বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস জোগানো এবং স্বাবলম্বী করে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, বিগত স্বৈরশাসনের অবসান ঘটলেও দেশ পুনর্গঠনের কাজে নানা প্রতিবন্ধকতা ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি বৈষম্যহীন ও স্থিতিশীল সমাজ গঠনে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ব্যাপারেও তিনি প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০