সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন সমর্থকদের সংঘর্ষ, আহত ৯

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রতিমা স্থাপন করতে গেলে ইস্কন সমর্থকরা তাতে বাধা দেয়। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি এবং একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। হামলায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন।

আহতদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী রনজিত রায়, নুপুর রায়, পায়েল কৃষ্ণ ব্রমচারী, ভাতগাঁও গ্রামের বাসুদেব চন্দ্র ও অপু সরকার এবং ইস্কন সমর্থক জিতেন্দ্র নাথ, চম্পা রাণী, দক্ষনাথ রায় ও সোহাগ রায়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর এই মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর থেকে দীর্ঘ ১৫ বছর ধরে প্রতি পূজায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি রাখত। তবে গত বছর প্রশাসনের হস্তক্ষেপে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হলেও, এবার উৎসবের আগেই পুনরায় সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে পূজা নিয়ে সংশয় ও উদ্বেগ দেখা দিয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০