সর্বশেষ

খেলা

গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কাশিয়ানী চ্যাম্পিয়ন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। তীব্র উত্তেজনাপূর্ণ এই ফাইনালে গোপালগঞ্জ সদর থানা দলকে হারিয়ে কাশিয়ানী থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার বিকেলে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এই জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’। নির্ধারিত সময়ের খেলায় কাশিয়ানী থানা দল ৩৯-৩৭ পয়েন্টের হাড্ডাহাড্ডি ব্যবধানে গোপালগঞ্জ সদর থানা দলকে পরাজিত করে ট্রফি নিজেদের করে নেয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পুরস্কার বিতরণকালে তিনি বিজয়ী ও রানার আপ উভয় দলকেই অভিনন্দন জানান এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠুসহ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। উল্লেখ্য, জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই আকর্ষণীয় কাবাডি প্রতিযোগিতায় জেলার মোট পাঁচটি উপজেলার থানা দল অংশ নিয়েছিল।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তার বক্তব্যে আরও বলেন, খেলাধুলা কেবল শরীর গঠনই করে না, বরং সামাজিক নানা অসংগতি ও কিশোর অপরাধ রুখতেও বড় ভূমিকা রাখে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যকার চমৎকার মেলবন্ধন এবং সম্পর্ককে এই ধরনের আয়োজন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০