সর্বশেষ

সারাদেশ

রাজশাহী স্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী রেলওয়ে স্টেশনে চালানো সাম্প্রতিক তাণ্ডব ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ সশরীরে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ঐতিহ্যবাহী স্টেশনটি পুরো রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। যারা এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তারা আসলে পুরো অঞ্চলের মানুষের সম্মানে আঘাত হেনেছে।

বক্তব্যে মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন সময়ে ছাত্র-জনতার ওপর নির্মম হামলার নিন্দা জানান। গত ৫ আগস্টের সহিংসতা ও শহীদ সাকিব আনজুমসহ অন্য নিহতদের কথা স্মরণ করে তিনি বলেন, একই চক্র এই স্টেশনেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

নাশকতা ও ভাঙচুরের এই ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার কথা জানান মন্ত্রী। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকৃত দোষীদের দ্রুত সনাক্ত করে আইনের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

যারা এই স্পর্শকাতর ঘটনা নিয়ে মিথ্যাচার বা সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছেন, তাদেরও কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। প্রযুক্তিগত সহায়তায় এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ষড়যন্ত্র রুখতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ ও সহনশীল থাকার আহ্বান জানান মন্ত্রী।

পরিদর্শনকালে ভূমিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০