ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হাম রোগী শনাক্ত
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩৪ জন ডেঙ্গু ও ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু ও হাম—কোনো রোগেই নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ৬ জন এবং হামজনিত কারণে ২১ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরে ডেঙ্গু ও হাম রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৪২ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু বা হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের ৩০ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, জেনারেল হাসপাতালে ৫ জন, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তবে আলফাডাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে মোট ৮৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে ২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৭৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি সময়ে ডেঙ্গুতে ফরিদপুর জেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৮ জনে। এ সময়ে হামজনিত কারণে ২১ জনের মৃত্যু হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন নতুন হাম রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে বর্তমানে মোট ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন। একই সময়ে ৪২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ জনের মধ্যে ফরিদপুর জেলার ২৯ জন এবং অন্যান্য জেলার ১৩ জন রোগী রয়েছেন।
জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, হাম ও ডেঙ্গু রোগী প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের যথাযথভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
১১৮ বার পড়া হয়েছে