সর্বশেষ

সারাদেশ

মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত: 'প্রবীণরা বোঝা নন, প্রেরণা'

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে উপজেলার শেলাবুনিয়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে গিয়ে শেষ হয়। এরপর স্থানীয় সেন্ট পলস মিশনারি হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

কারিতাস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আটটি প্রবীণ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদার।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাদের বুদ্ধি, জ্ঞান ও দীর্ঘ জীবনের অভিজ্ঞতা তরুণদের পথ দেখাতে পারে। প্রবীণদের এই অমূল্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্ম আগামী দিনের অনেক প্রতিকূলতা এড়িয়ে এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানের শেষ অংশে প্রবীণদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপস্থিত সকল প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০