পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের দুর্দান্ত শুরু
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিফা আসিয়ান কাপে দারুণ জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে থাইল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দলটি।
ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে থাইল্যান্ড। প্রথমার্ধেই তারা দুই গোলের লিড নেয়।
৩১ মিনিটে তিরাসাক পোয়েইফিমাইয়ের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। এরপর ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক চেলসি একাডেমির খেলোয়াড় জ্যুড সুনসুপ-বেল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় থাইল্যান্ড।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। তবে তাতে তেমন সাফল্য পায়নি তারা। উল্টো ৬৪ মিনিটে হারিস জেবের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে পাকিস্তান। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় থাইল্যান্ড।
ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিরাসাক পোয়েইফিমাই। তাঁর গোলে থাইল্যান্ডের জয় আরও বড় হয়।
শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে শুরুতেই নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি।
১০৮ বার পড়া হয়েছে