সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে জেলা শহরের পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় যৌথভাবে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ নম্বর একটি হেরোইন চোরাচালান মামলায় জুয়েল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি সুকৌশলে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন। এছাড়া সদর মডেল থানার মাদক চোরাকারবারিদের তালিকায় তিনি ২ নম্বর মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও ওয়ারেন্ট তামিলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত জুয়েল রানাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০