সর্বশেষ

সারাদেশ

আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

মো. আরিফ,বান্দরবান 
মো. আরিফ,বান্দরবান 

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
‘ইনভেস্ট ইন পিস—ফর এভরিওয়ান, এভরিহোয়্যার, এভরিডে’ প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শান্তি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ‘ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য সিএইচটি’ প্রকল্পের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান উপজেলা কোঅর্ডিনেটর অংসিং প্রু মার্মা এবং ইউএনডিপির বান্দরবান পার্বত্য জেলার উপজেলা সহায়তা ও মাঠ সহকারী মো. শামিউল আলম।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠা কেবল একটি দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের প্রতিদিনের আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির সংস্কৃতি গড়ে ওঠে।

তাঁরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও ভূমিকা রাখতে হবে। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর আলীকদমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০