সর্বশেষ

জাতীয়

তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, জ্বালানির দাম বাড়ায় যাতায়াত, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনের ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে পরিবহন ভাড়া ও পণ্যের দামে।

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম নিম্নমুখী। অন্যদিকে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির পাশাপাশি জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে বেকারত্ব বাড়ছে এবং সামগ্রিকভাবে দেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, এমন পরিস্থিতিতে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর ফলে যাতায়াত ও যোগাযোগের ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনের খরচও বাড়বে। শেষ পর্যন্ত এর প্রভাব পরিবহন ভাড়া ও পণ্যের দামের ওপর পড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জরুরি ভিত্তিতে আগের মূল্য বহাল করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকারের কোথাও ব্যবসা করা এবং কোথাও ভর্তুকি দেওয়া স্বাভাবিক বিষয়। দেশের আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির কার্যক্রম সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০