সর্বশেষ

সারাদেশ

খুলনায় সরকারি বটিয়াঘাটা কলেজে গেটে তালা দিয়ে আগুন দিল দুর্বৃত্তরা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার সরকারি বটিয়াঘাটা মহাবিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এই নাশকতার ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

কলেজের নাইটগার্ড জানান, শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত হঠাৎ এসে কলেজ গেটে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের সহায়তায় কলেজ কর্তৃপক্ষ দ্রুত আগুন নিভিয়ে তালা ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে।

ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষায় পাশের হার কম হওয়ায় নিয়মিত উপস্থিত না থাকা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আইডি কার্ড এবং ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছিল। এ সিদ্ধান্তের জেরেই কোনো অসাধু চক্র এমন নাশকতা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, কলেজের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকটি মামলা চলমান রয়েছে। একটি পক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় প্রতিষ্ঠানটিকে হুমকি দিয়ে আসছিল, যা থেকে এ ঘটনা ঘটতে পারে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০