সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে তরুণীকে গণধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গী চরের কাশবনে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণের মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩)-এর ৯(৩) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার। তাঁদের সবার বাড়ি ফরিদপুর কোতোয়ালী থানা এলাকায়।

রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনে এক তরুণীকে জোরপূর্বক আটকে রাখেন আসামিরা। সেখানে তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় মুঠোফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন তাঁরা। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরে ঘটনার ভিডিও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা করেন। প্রধান আসামি শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আট আসামিকে দোষী সাব্যস্ত করেন আদালত। তাঁদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, ‘এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধপ্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে।’

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০