সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ১৪ মণ ভেজাল মসলা জব্দ, ৪ জনের কারাদণ্ড

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের নান্দিনা বাজারে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ক্ষতিকর রং ও কাঠের গুঁড়া মিশিয়ে মসলা তৈরির অপরাধে তিন মিল মালিকসহ চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভেজাল মিশ্রিত ধনিয়া, মরিচসহ খাদ্যসামগ্রী ব্রহ্মপুত্র নদে ফেলে নষ্ট করা হয়

জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নান্দিনা বাজারের বিভিন্ন মসলা ভাঙানোর মিলে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার সুবিধার্থে স্পটে আনা ভ্রাম্যমাণ ল্যাবে বিভিন্ন খাদ্যপণ্যের মান পরীক্ষা করা হচ্ছিল। এ সময় তিনটি মিলে তুষ, রঞ্জক পদার্থ এবং গাছের গুঁড়া দিয়ে ভুয়া মসলা বানানোর তথ্য প্রকাশ পায়।

পরীক্ষায় দেখা যায়, মূল মরিচের সঙ্গে ক্ষতিকর রাসায়নিক রং ও কাঠের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ার পরিবর্তে ধনিয়া গাছের গুঁড়া ব্যবহার করছিলেন অসাধু ব্যবসায়ীরা। এ অভিযোগে ১০ মণ মরিচের গুঁড়া ও ৪ মণ ধনিয়ার গুঁড়াসহ অন্যান্য ভেজাল সামগ্রী উদ্ধার করা হয়। পরে পরিবেশ রক্ষার নিয়ম মেনে সব খাদ্যসামগ্রী ব্রহ্মপুত্র নদে ফেলে নষ্ট করে প্রশাসন।

ভোক্তা অধিকার হরণ ও খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট মিল মালিক রেজাউল করিম, গিয়াস উদ্দিন ও আব্দুর রাজ্জাককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কর্মচারী কালু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সাজা দেয় আদালত। অনাদায়ে তাদের সবাইকে আরও অতিরিক্ত ২ মাস করে জেল খাটতে হবে।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্মকর্তা শফিউল্লাহ জানান, জনস্বার্থ রক্ষায় জেলাজুড়ে ভেজাল কারবারিদের বিরুদ্ধে সরকারের এ ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০