সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে রাতে একযোগে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার রাতে সংঘটিত এসব ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জ ককটেল বিস্ফোরণ রোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ ও পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিকট শব্দে ককটেল ফুটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আশপাশের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে যানবাহন চলাচল কিছুটা সময়ের জন্য ব্যাহত হয়।

জেলা সদরের বাইরে মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেট, আকিজ জুটমিলের সামন এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও একইভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলগুলোতে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে পুলিশি টহল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তবে এসব ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০