সর্বশেষ

সারাদেশ

ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার যুবকের ৩ মাসের কারাদণ্ড

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়া (২৪) নামের এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের এই দণ্ডাদেশ প্রদান করেন। অপরাধ স্বীকার করায় কারাদণ্ডের পাশাপাশি তাঁকে অর্থদণ্ডও করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল ইসলামপুর পৌর শহরের বেপারী পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকেই নিষিদ্ধ ২০ গ্রাম গাঁজাসহ সজিবকে আটক করা হয়। আটককৃত সজিব উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের ছেলে।

আটকের পর সজিবকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জোবায়েরের সামনে হাজির করা হয়। সেখানে তিনি নিজের অপরাধ স্বীকার করায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ড ঘোষণার পরই সাজা পরোয়ানা জারি করে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জোবায়ের জানান, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের এই বিশেষ তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০