সারাদেশ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় দুটি ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই হামলা চালিয়ে চম্পট দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল সাদৃশ্য বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় দুটি ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই হামলা চালিয়ে চম্পট দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শহরের প্রাণকেন্দ্রে হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে ভীতি সৃষ্টির লক্ষ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর