সর্বশেষ

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে যা জানাল হাইকমিশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের দাবি, লন্ডনভিত্তিক একটি আইন প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে ওই ই-মেইল শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর সঠিক নয় বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গণমাধ্যমকে তিনি জানান, সোমবার সকালে লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে হাইকমিশনে একটি ই-মেইল পাঠানো হয়। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

সাইদুর রহমান বলেন, ‘আজ সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট এবং এনআইডি ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখলাম, শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।’

তিনি আরও বলেন, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। কারণ, ই-মেইলের সঙ্গে এ বিষয়ে কোনো অনুমোদনপত্র বা প্রয়োজনীয় প্রমাণাদি দেওয়া হয়নি। পরে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

হাইকমিশনের এই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, আওয়ামী লীগের নেতারাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০