সারাদেশ
সুন্দরবনের পশুর নদীসংলগ্ন এলাকায় শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বন বিভাগের সহায়তায় বনের গভীরে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষায় কোস্ট গার্ডের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
চিত্রা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করল কোস্ট গার্ড
রেজা মাসুদ, মংলা
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের পশুর নদীসংলগ্ন এলাকায় শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বন বিভাগের সহায়তায় বনের গভীরে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষায় কোস্ট গার্ডের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানাধীন পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সেখানে একটি অসাধু চক্র বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রেখেছিল।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ফাঁদে আটকে থাকা জীবিত হরিণটি উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নন্দবালা ফরেস্ট অফিসের বন কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে অবমুক্ত করা হয়।
১৬৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর