সর্বশেষ

অর্থনীতি

তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, বিমার প্রিমিয়াম ও জাহাজভাড়া বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দাম বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে, সে জন্য দুঃখও প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সংকটও প্রতিদিন নতুন মাত্রা নিচ্ছে। এর প্রভাবে জ্বালানি আমদানির সঙ্গে যুক্ত বিমার প্রিমিয়াম ও জাহাজভাড়াও বেড়েছে।

এই পরিস্থিতিতে সরকারের সামনে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উপায়হীন না হলে সরকার এমন একটি অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইত না।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনমানের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই তিনি রাজনীতিতে এসেছেন উল্লেখ করে বলেন, দাম বাড়ানোর ফলে মানুষের যে কষ্ট হবে, তা তিনি উপলব্ধি করেন। এ কারণে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করে আগের পর্যায়ে, এমনকি তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এর আগে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০