সাহিত্য
যুগটা এখন ভাইরালের,
দোষ কার, দায় কার?
লাকি জাদু
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
যুগটা এখন ভাইরালের,
দ্রুত সাফল্য, ঝলমলে কাল—
স্ক্রিনের নেশায় হারায় যেন
শৈশব, বোধ আর বিবেকের ঢাল।
লাকি জাদু
বন্ধু হও, স্বাধীনতা দাও,
তবু নজর রেখো পাশে—
ভালোবাসা শুধু ছাড় নয়,
সন্তানকে রাখাও নিরাপদ আশ্রয়ে।
বাইক, ফোন কিংবা পোশাক—
কোনোটাই হত্যার দায় নয়;
হত্যার দায় হত্যাকারীর,
শিশুটির কোনো দায় নয়।
তবু খুঁজতে হবে সেই পথ,
কীভাবে সে এলো নিশানায়—
কোথায় ছিল নিরাপত্তার ফাঁক,
কীভাবে গেল অপরাধীর ছায়ায়?
দোষ দিও না ভুক্তভোগীকে,
দোষীর বিচার হোক;
আগামী দিনের শিশুর জন্য
সচেতনতার প্রদীপ জ্বলুক।
অপরাধীর দায় অপরাধীরই,
সতর্কতা দায়িত্ব সবার—
আজ যে শিশু অন্যের ঘরে,
কাল সে হতে পারে আপনার।
১৬১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর