সর্বশেষ

সারাদেশ

৭ নভেম্বর ও ৫ আগস্টের গণপ্রতিরোধের চেতনা একই: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৯৭৫ সালের ৭ নভেম্বর ও ২০২৪ সালের ৫ আগস্ট—উভয় দিনেই আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসরদের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত বর্ণাঢ্য সমাবেশে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

হালুয়াঘাট ডিএস মাদ্রাসা মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক অনিশ্চয়তার সময় সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করেছিল। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রে আবির্ভূত হয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের ভিত্তি স্থাপন করেন।

নবীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্যের জবাব দিয়ে বিএনপি নেতা বলেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার অভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিজ নিজ ঐতিহাসিক প্রেক্ষাপটে উদ্ভাসিত। একটি অন্যটির প্রতিদ্বন্দ্বী নয়, বরং জাতীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দুটি ঘটনা একে অপরের পরিপূরক।

আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁচতারা চলছে। বিদেশে অবস্থান নিয়ে যারা দেশে ফিরে আসার হুমকি দিচ্ছেন, তাদের সেই ষড়যন্ত্র দেশের সচেতন জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে নস্যাৎ করা হবে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল হালুয়াঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০