সর্বশেষ

সারাদেশ

২৪ নভেম্বর ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ২৪ নভেম্বর থেকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী টাউন হল মাঠে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা সফল ও প্রাণবন্ত করতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভায় জানানো হয়, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী এই মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে মেলা সকাল ১০টাতেই শুরু হবে।

এবারের মেলায় মোট ৭৬টি স্টল থাকবে। শুধু বই বিক্রি নয়, পাঠকদের আকৃষ্ট করতে প্রতিদিন সাহিত্য আলোচনা সভা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। বিভাগীয় কমিশনার ময়মনসিংহের সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রসারে মেলাটি সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীকসহ নগরীর বিশিষ্ট সাহিত্যিক, প্রকাশক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০