সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪, আশঙ্কাজনক ১

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, 'নিউ বলেশ্বর' পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অপর দিকে, একটি প্রাইভেটকার মহাসড়কের পাশের 'মায়ামি রেস্টুরেন্ট' থেকে খাওয়া-দাওয়া শেষ করে ঢাকার দিকে রওনা দেওয়ার সময় গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ ঘটে।

তীব্র সংঘর্ষের ফলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে নিহত প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উদ্ধারকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০