সর্বশেষ

সারাদেশ

চারঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আসামি পলাতক ইউপি সদস্য

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার শিবপুর এলাকার বটতলা মোড় থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—চারঘাট উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. শাহাবুল হক (৩২) এবং মো. মজিবর রহমানের ছেলে মো. মেহেদী হাসান নয়ন (২৮)। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মাদক ব্যবসার অন্যতম সহযোগী ও অভিযুক্ত সাহাবুর মেম্বার।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১টার দিকে বানেশ্বর-চারঘাট মহাসড়কের শিবপুর গ্রামের বটতলা মোড়ে জনৈক রফিকের চায়ের দোকানের সামনে মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদ পায় জেলা গোয়েন্দা পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে শাহাবুল ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ডিবির উপস্থিত টের পেয়ে অভিযুক্ত সাহাবুর মেম্বার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। পলাতক সাহাবুর মেম্বারকে আইনের আওতায় আনতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিসহ পলাতক ইউপি সদস্য সাহাবুর মেম্বারকে আসামি করে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

১০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০