সর্বশেষ

সারাদেশ

গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জ ফেরার পথে মাদ্রাসাছাত্র নিখোঁজ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কোনাবাড়ী থেকে বাসে চড়ে সিরাজগঞ্জের মাদ্রাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছে হাসান আলী নামের এক মাদ্রাসাছাত্র। গত ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থেকে বাসে তুলে দেওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের সন্ধান না পেয়ে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ হাসান আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনাতনী শ্রীপুর গ্রামের বাসিন্দা মোকদম আলী ফকিরের ছেলে। সে বেলকুচির সুবর্ণসাড়া জামিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া কবরস্থান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার বাবা গাজীপুরের কোনাবাড়ীতে লেপ-তোশকের ব্যবসা করেন এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে ছুটিতে কোনাবাড়িতে বাবা-মায়ের কাছে গিয়েছিল হাসান। সেখানে কয়েক দিন কাটানোর পর শারীরিক সমস্যার কারণে গত ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙ্গা সোহাগপাড়ায় এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান বাবা মোকদম আলী।

চিকিৎসা শেষে দুপুরে রাজশাহীগামী জাহাঙ্গীর পরিবহন নামের একটি বাসে হাসানকে তুলে দেওয়া হয়। কড্ডার মোড়ে তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বাসের সুপারভাইজারের কাছে ভাড়াও পরিশোধ করা হয়েছিল। কিন্তু রাতে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় হাসান সেখানে পৌঁছায়নি।

সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও ছেলের কোনো সন্ধান না পেয়ে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের বাবা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রের সন্ধানে তাদের তদন্ত অব্যাহত রয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০