সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় পরিবেশগত মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা জোরদার করতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং নেটজ বাংলাদেশ ও বারসিকের যৌথ উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এর লক্ষ্য উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংকট অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরা।

সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সোমবার সকালে অত্যন্ত গুরুত্বের সাথে শুরু হয় এই বিশেষ কর্মশালা। উদ্বোধনী সেশনে প্রশিক্ষণের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও দুই দিনের বিস্তারিত কার্যসূচি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেন প্রজেক্ট কোঅর্ডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়া। তিনি বলেন, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পরিবেশের ক্ষতি ও অপরিকল্পিত উন্নয়নের নেতিবাচক প্রভাব গণমাধ্যমে নিয়ে আসাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহিন ইসলাম, টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র এবং নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুজ্জামান। এছাড়া এরিয়া অফিসার রোকসানা পারভিন ও ফিল্ড ফ্যাসিলিটেটর রাশেদুল হাসান সেশনগুলোতে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণে আশাশুনি থেকে ৫ জন, শ্যামনগর থেকে ৫ জন এবং সাতক্ষীরা সদর থেকে ১৪ জনসহ মোট ২৪ জন স্থানীয় গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর অংশ নিয়েছেন। প্রথম দিনের সেশনে মূলত পরিবেশগত মানবাধিকারের মৌলিক ধারণা, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে স্থানীয় জীববৈচিত্র্যের ওপর সৃষ্ট ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো উঠে আসে। অংশগ্রহণকারী সাংবাদিকরা এ সময় উপকূলাঞ্চলের সমস্যা সমাধানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

আয়োজক সংস্থার প্রতিনিধিরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে উপকূলের সংকট, সিএসও ও স্টুডেন্ট ফোরামের ইতিবাচক উদ্যোগ এবং পরিবেশবান্ধব অভিযোজন কৌশল নিয়ে আরও গভীর ও প্রভাব বিস্তারকারী সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন। মঙ্গলবারের সমাপনী দিনে বাস্তবভিত্তিক বিষয় নির্বাচন, প্রতিবেদন তৈরির আধুনিক কৌশল, ডিজিটাল নীতি ও ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০