সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কানিহারি-তিরখী সড়কের কালীরবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক জসিম (৪০)। নিহত অপর নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, গফরগাঁও থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক জসিম প্রাণ হারান।

স্থানীয়রা আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০