সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ী বাজারে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখার দায়ে একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানকালে হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকার বিভিন্ন ফার্মেসি ও ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় হিজলগাড়ীর মেসার্স সুমি ফার্মেসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আশরাফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

তদারকির সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। দোকানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ও মানহীন ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০