সর্বশেষ

সারাদেশ

বেলকুচিতে চরের নারীদের স্বাবলম্বী করতে 'মানব মুক্তি'র আর্থিক সহায়তা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ২৫০ জন নারীকে স্বাবলম্বী করে তুলতে প্রথম ধাপে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'মানব মুক্তি' এই অনুদান বিতরণ করে। এর মাধ্যমে দুর্গম চরাঞ্চলের নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সোমবার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বড়ধুল, বেলকুচি সদর ও রাজাপুর ইউনিয়নের চরাঞ্চলের উপকারভোগী নারীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়। 'মানব মুক্তি'র ইডিআরসি প্রজেক্টের আওতায় আয় বৃদ্ধিমূলক কাজের অংশ হিসেবে এই অনুদান বিতরণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হলো।

টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা মানব মুক্তি (এমএমএস)-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় উপকারভোগীরা সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলা, টেকসই জীবিকায়ন এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে 'মানব মুক্তি'র ইডিআরসি প্রজেক্টের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে এবং তাদের জীবনযাত্রার মান বাড়াতে ভবিষ্যতে এ ধরনের কল্যাণমুখী ও টেকসই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০