সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে রেলের গেটকিপারের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে রেলওয়ের গেটকিপার জসীম উদ্দীনের বিরুদ্ধে ২৭ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া এবং ব্যাংকের ভুয়া চেক দিয়ে প্রতারণা করার অভিযোগে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জসীম উদ্দীন বর্তমানে গোদাগাড়ীর চাঁদলাই ক্রসিংয়ে কর্মরত রয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ব্যবসায়িক সম্পর্কের খাতিরে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে তোফাজ্জল হোসেনের কাছ থেকে ২৭ লাখ ৪৮ হাজার টাকা নেন জসীম উদ্দীন। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করার কথা ছিল তাঁর।

নির্ধারিত সময় পেরিয়ে গেলে পাওনা টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে জসীম তাঁর নামে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কেশরহাট শাখার ছয়টি চেক তোফাজ্জলকে দেন। পরবর্তী সময়ে চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলে 'পর্যাপ্ত তহবিল নেই' বা অ্যাকাউন্ট শূন্য থাকার কারণে ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো ফেরত দেয়।

ভুক্তভোগী তোফাজ্জল হোসেন জানান, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংক থেকে 'চেক রিটার্ন মেমোরেন্ডাম' পাওয়ার পর তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। উপায়ান্তর না দেখে অবশেষে তিনি রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী বরাবর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন জানান।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত গেটকিপার জসীম উদ্দীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তাঁর দাবি, তোফাজ্জল হোসেনের সাথে একাধিকবার বসে বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নিলেও তিনি তাতে সাড়া দেননি। অন্যদিকে, এ বিষয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০